ঢাকা, রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৬

যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তিতে ২৪ বিলিয়ন ডলার ছাড় চায় ইরান

চলমান যুদ্ধাবস্থার অবসানে যুক্তরাষ্ট্রের সাথে সম্ভাব্য যেকোনো শান্তি চুক্তিতে পৌঁছানোর আগে বিদেশে অবরুদ্ধ থাকা নিজেদের ২৪ বিলিয়ন (২ হাজার ৪০০ কোটি) মার্কিন ডলারের তহবিল ফেরত চায় ইরান। মঙ্গলবার (২৬ মে) ইরানের সংবাদ সংস্থা ‘তাসনিম নিউজ এজেন্সি’ এই তথ্য নিশ্চিত করেছে। 


ইরানের দাবি অনুযায়ী, দুই দেশের মধ্যে সম্ভাব্য চুক্তির খসড়া বা সমঝোতা স্মারক ঘোষণার সাথে সাথেই অবরুদ্ধ তহবিলের অর্ধেক অর্থাৎ ১২ বিলিয়ন ডলার অবিলম্বে অবমুক্ত করতে হবে। বিবৃতিতে আরও বলা হয়েছে, চুক্তির প্রাথমিক শর্ত মেনে প্রথম কিস্তির অর্থ ছাড় করার পর, অবশিষ্ট ১২ বিলিয়ন ডলার পরবর্তী ৬০ দিনের মধ্যে সম্পূর্ণভাবে ইরানের কাছে হস্তান্তর করতে হবে। তাসনিম নিউজ জানিয়েছে, এই দাবি বাস্তবায়নের একটি কার্যপ্রণালী বিষয়ে চুক্তিতে পৌঁছানোর জন্য ইরানের শীর্ষ আলোচক মোহাম্মদ বাকর কালিবাফ কাতারে সফর করেছেন।

ads
ads
ads

Our Facebook Page